Prem O’ Shokun Lyrics (প্রেম ও শকুন) | Shonar Bangla Circus

প্রেম ও শকুন” গানটি মানুষকে মনে করিয়ে দেয়—ভালোবাসা দেরিতে নয়, বেঁচে থাকতেই দরকার। মৃত্যুর পর যে ভালোবাসা দেখায়, তা আসলে শকুনের মতো সুযোগসন্ধানী। জীবনের সময়টা খুব ছোট, মাঝখানে শুধু জোনাকির মতো অল্প আলো—তাই এই অল্প সময়েই প্রিয় মানুষকে কাছে টেনে নেওয়ার কথা বলা হয়েছে।

এছাড়া, গানটিতে প্রেমহীন জীবনকে ভয়ানক শীতের সঙ্গে তুলনা করা হয়েছে। একা থাকলে চারপাশে শকুনের মতো বিপদ আর শূন্যতা ঘিরে ধরে। তাই দূরত্ব না বাড়িয়ে, ভয় না পেয়ে, জীবনের শেষের অপেক্ষা না করে এখনই ভালোবাসার, এখনই কাছাকাছি আসার বার্তাই এই গানের মূল কথা।

TitleDetails
Song Name:Prem O’ Shokun
Singer:Probar Ripon
Lyrics & Tune:Probar Ripon
Band:Shonar Bangla Circus

Prem O’ Shokun Lyrics in Bengali

ভালোবাসলে মৃত্যুর আগে ভালোবাসো
মৃত্যুর পর ভালোবাসে সে শকুন
আকাশে ওরা নখরে দিচ্ছে শান
তাদের না আসার দিকে পেতে রাখো কান

প্রেমহীনতার ভয়ানক শীতে
নিও কাছে টেনে

আঁধার থেকে এসে আঁধারে যাচ্ছি চলে
মাঝখানে এই জোনাকীর আলো
ধরে রাখো তোমার চোখে

জোনাকীর মতো তুমিও
একদিন নিভে যাবে

আমাকে টেনে নিলে তোমাকে কাছে পাবে
দূরত্বের মাঝে ডানা মেলে দেয় শকুনে
ঢেউয়ের নিচে ঝাঁপ দিয়ে কোথায় লুকোবে?
সাগরে যার জন্ম সে কিভাবে ডোবে!

প্রেমহীনতার ভয়ানক শীতে
নিও কাছে টেনে

আমার মৃত্যুই তোমার মরুভূমি
এখনও কেনো আছো ক্যাকটাস হয়ে
তোমার ভেতর আমি বসে আছি
ভাবছো কেনো মৃত্যুর পর কাছে টেনে নেবে!

ভালোবাসলে মৃত্যুর আগে ভালোবাসো
মৃত্যুর পর ভালোবাসে সে শকুন
আঁধারে ওরা ঠোঁটে দিচ্ছে শান
তাদের না আসার দিকে শোনাও তোমার গান

প্রেমহীনতার ভয়ানক শীতে
নিও কাছে টেনে
প্রেমহীনতার ভয়ানক শীতে
নিও কাছে টেনে

আরো দেখুন: Nishongota Lyrics (নিঃসঙ্গতা) | Probar Ripon

Prem O’ Shokun Lyrics in English Translation

Love before death, if you want to
For after death, only the vulture shows love
In the sky, their claws sharpen in the dark
Listen for their silence in the air

In this brutal winter of lovelessness
Draw me close through embrace

From darkness I emerge, and into it I fade
In between, the flicker of a firefly’s glow
Hold it in your eyes

For like the firefly
one day, you too will burn out

If you pull me close, you will have me near
But between us, the vulture spreads its wings
Where will you hide, diving into the waves?
How can one born in the sea ever sink?

In this brutal winter of lovelessness
Draw me close through embrace

My death is your desert
Why do you stand still, a cactus in the sand?
I am seated deep within you
Wondering why you’d pull me close once I am gone

Love before death, if you want to
For after death, only the vulture shows love
In the dark, their beaks are sharpened
Sing your song to their absence

In this brutal winter of lovelessness
Draw me close through embrace
In this brutal winter of lovelessness
Draw me close through embrace

আরো দেখুন: Rajhaash Lyrics (রাজহাঁস) | Shonar Bangla Circus

Leave a Comment