Ondho Moth Lyrics (অন্ধ মথ) | Mohashoshan | Shonar Bangla Circus

“অন্ধ মথ” গানটি বর্তমান সময়ের ভয়ংকর বাস্তবতার কথা বলে। এখানে হরিণ মানে সাধারণ মানুষ—যারা দ্রুতগতির জীবন, উন্নয়ন আর কৃত্রিম আলোর মাঝে দিশেহারা হয়ে পড়ে। হাইওয়ের আলো, লরি আর আগুন দেখিয়ে বোঝানো হয়েছে, কীভাবে মানুষ ও প্রকৃতি একসাথে ধ্বংসের দিকে যাচ্ছে।

এছাড়া, গানটিতে বলা হচ্ছে, যে আলোকে আমরা উন্নতি ভাবি, সেটাই অনেক সময় আমাদের অন্ধ করে দেয়। মানুষ নিজের তৈরি সমস্যার মধ্যেই আটকে আছে, থামতে পারছে না। এই গান আমাদের সতর্ক করে—এই পথে চলতে থাকলে ভবিষ্যৎ আরও অন্ধকার হয়ে যাবে।

TitleDetails
Song Name:Ondho Moth
Singer:Probar Ripon
Lyrics & Tune:Probar Ripon
Band:Shonar Bangla Circus

Ondho Moth Lyrics in Bengali

পেছনের হাজার বছরের আলোর চিৎকারে
সামনের হাজার হাজার বছরের অন্ধকারে
কংকালবাহী লরির আচমকা হেডলাইটে
চোখ ঝলসে যাওয়া হরিণ পেরোয় হাইওয়ে

কোন বনে তারা ফিরবে ভস্মখুলির বন ছাড়া ?
পড়ে আছে গাছের হাড় শেয়াল চোখের জ্যোৎস্নায়
প্রদীপের মতো জ্বলে উঠেছিলো যেসব অন্ধ মহাদানব
তাদের শিখায় অন্ধবনে দাউদাউ জ্বলে যায় দাবানল

আলোর ইশারায় যে হরিণেরা পুড়েছিলো আগুনে
পোড়া কখনো শেষ হয় না তাই মাংস ফলে
কয়লা পুড়ে পুড়ে হয়ে যায় আরও কৃষ্ণ কয়লা
আলোর উনুনে ব’সে আদিম রাত হাতে হিম পাথর

সে রাতের চোখে আঁধারই আলোর জন্ম
গুহায় বন্দী অন্ধ মহাদানবেরা দেখে না আর নক্ষত্র
আলোয় শিখায় ধার দিয়ে ঘৃণার বর্শাফলক
নক্ষত্রের চোখে গেঁথে দেয় আলোর ঝলক

সেই অন্ধ চোখে সারি সারি যত অন্ধ দানব
সূর্যের মৃত্যুতে যায় সেই কুয়াশার পথে
হেঁটে চলেছে হাজার যুগের শবের অন্ধকারে
হাইওয়ের মৃতহরিণ হাতড়ায় চোখ নিজের শবে (4x)

আরো দেখুন: Prem O’ Shokun Lyrics (প্রেম ও শকুন) | Shonar Bangla Circus

Ondho Moth Lyrics in English Translation

In the screaming light of a thousand years behind me
In the darkness of thousands of years to come
Under the sudden headlights of a skeleton-laden truck
A deer, eyes burning, crosses the highway

To which forest will they return, if not to the forest of ashes?
The bones of trees lie in the moonlight of the fox’s eyes
Like flames, the blind great demons once rose
Their fiery tongues set the blind woods ablaze in an infernal dance

The deers that were burnt in the fire at the beckoning of the light
The burning never ends, is why the flesh rots
Coal burns and burns, turning into even darker coal
Sitting in the oven of light, the primeval night holds ice in its hand

In the eyes of that night’s darkness, stems the birth of light
Blind giants locked in caves can no longer see the stars
On the tip of light, a spearhead of hatred gleams
The flash of the light pierces the eyes of the stars

Rows of blind demons in those blind eyes
In the death of the sun, they walk the mist-veiled path
Treading the shadows of centuries-old corpses
On the highway, a dead deer gropes with its eyes in the night (4x)

Leave a Comment