“নিঃসঙ্গতা” গানটি একা হয়ে যাওয়ার ভয় আর ভালোবাসার প্রয়োজনের কথা বলে। এখানে নিজেকে হরিণের সঙ্গে তুলনা করা হয়েছে—যে ভয় পেয়ে বনজুড়ে ঘুরে বেড়ায়। প্রিয় মানুষটি পাশে না থাকলে নিজের অস্তিত্বও অর্থহীন মনে হয়। দু’জনের মাঝখানে যে “প্রেমের নদী”, তা থাকলেও দূরত্ব আর ভুল বোঝাবুঝির কারণে তারা এক হতে পারে না।
এছাড়া, গানটিতে বোঝানো হয়েছে, ভালোবাসা না থাকলে জীবন শুকনো ও পোড়া হয়ে যায়। চারপাশে আলো, চাঁদ বা আগুন থাকলেও ভেতরের শূন্যতা আর নিঃসঙ্গতা দূর হয় না। তাই এই গান আসলে ভালোবাসা হারানোর কষ্ট, একা হয়ে যাওয়ার ভয় আর কাউকে পাশে পাওয়ার গভীর আকাঙ্ক্ষার গল্প।
| Title | Details |
| Song Name: | Nishongota |
| Singer: | Probar Ripon |
| Lyrics & Tune: | Probar Ripon |
| Band: | Shonar Bangla Circus |
Nishongota Lyrics in Bengali
বনের নিঃসঙ্গতার ভয়
হরিণ হয়ে ঘুরে বেড়ায়
মাংস খসে পড়ে জোছনায়
হরিৎ ধূলো খসে খুরের তলায়
তুমি না থাকলে আমি নেই
আমি না থাকলেও যেমন তুমি নেই
মাঝের বন চিরে ছুটে যায় নদী
একূলে আমি হরিণ ওকূলে তুমি হরিণী
সে নদীর নাম প্রেম
দুপাশে ম্যানগ্রোভ মরুভূমি
ভাসে আকাশের প্রতিচ্ছবি
মেঘ নয় কুয়াশার কুণ্ডলী
আদিম সাপের জিহ্বায় বিষের অগ্নি
এক কূলে আদম অন্য কুলে হাওয়ার সমাধি
আর হরিৎ জোছনায়
তারা একে অপরের দিকে তাকায়
মাঝখানে মৃত্যুর কুয়াশা
ভেসে যায় প্রতিচ্ছবি
ভেসে, ভেসে তারা যায় কোথায়?
সেখানে কি নিঃসঙ্গতা নাই!
যেখানে তুমি বন হলে
নিঃসঙ্গতার ভয়ে আমি হরিণ
চাঁদ যে ছুরির মতো গেঁথেছে দেহে
হরিণের ছাইভস্ম পোড়া বনের হৃদয়ে
ক্যাম্পফায়ারের শিখা ফণা তুলে
তোলে প্রেমহীন দাবানল
দাবানল, দাবানল, দাবানল
নিঃসঙ্গতার ভয়
হরিণ হয়ে ঘুরে বেড়ায়
মাংস খসে পড়ে জোৎস্নায়
হরিৎ ধূলো খসে খুরের তলায়
আরো দেখুন: Mohashoshan Lyrics (মহাশ্মশান) | Probar Ripon | Shonar Bangla Circus
Nishongota Lyrics in English Translation
In fear of the forest’s loneliness
Roams about as a deer
Flesh slips away in the moonlight
Green dust falls beneath the hooves
If you are not there, I do not exist
Just as you do not exist if I am not there
The river rushes, cutting through the forest
On one bank I am a deer; on the other, you are a doe
The name of the river is love
Mangrove deserts on both sides
The reflection of the sky float
Not as clouds but mere coils of mist
Poisonous fire in the tongue of the primordial snake
On one side, Adam’s; on the other, Eve’s grave
And beneath the green moonlight
They gaze toward each other
In the middle, the mist of death
Reflections float away
Floating, floating, where do they wander?
Is there no solitude there?
Wherein, if you were to be a forest
And I, in fear of loneliness, would become a deer
The moon, sharply pierced in the body like a knife
The ashes of the deer settle in the heart of a burnt forest
The flames of the campfire raise their hood
Fanning a loveless wildfire
A wildfire, a wildfire, a wildfire
In fear of solitude
I roam about as a deer
Flesh slips away in the moonlight
Green dust falls beneath the hooves
আরো দেখুন: Premerr Nodi Lyrics (প্রেমের নদী) | Kona X Akassh Sen
