Ondho Buror Blues Lyrics (অন্ধ বুড়োর ব্লুজ) | Shonar Bangla Circus

অন্ধ বুড়োর ব্লুজ” গানটি স্বপ্ন ও বাস্তবতার সীমারেখা ভেঙে এক রহস্যময় আবহ তৈরি করে। ভীড়ের মাঝে এক অলৌকিক নারীর উপস্থিতি সৌন্দর্য, ভয় ও বিভ্রান্তির প্রতীক হয়ে ওঠে, যেখানে চোখে দেখা সত্য আর হৃদয়ে বিশ্বাসের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। প্রশ্ন আর উপমার মাধ্যমে গানটি মানুষের উপলব্ধি ও অনুভূতির অনিশ্চয়তাকে তুলে ধরে।

গানের শেষভাগে নিঃসঙ্গতা আরও গভীর হয়ে ওঠে। অন্ধত্ব, শহরের একাকীত্ব ও মৃত্যুর ভাবনা মিলিয়ে এখানে জীবনকে দেখা হয় শূন্যতার প্রতিচ্ছবি হিসেবে, যেখানে নিঃসঙ্গতাই সবচেয়ে ঘনিষ্ঠ সঙ্গী। এই দুই স্তরের মেলবন্ধনেই গানটি এক গভীর, দার্শনিক অনুভূতি সৃষ্টি করে।

TitleDetails
Song Name:Ondho Moth
Singer:Probar Ripon
Lyrics & Tune:Probar Ripon
Band:Shonar Bangla Circus

Ondho Buror Blues Lyrics in Bengali

ভীড়ের ভেতর পরীর প্রেতাত্মার মতো রক্তের গাউন পরে
আগুনের শিখার মতো সোনালী চুলে নেমে এসেছিলো সে
পিঠে তার ক্যারিবীয়ান সমুদ্রের ঢেউয়ের মতো স্ফটিক ডানা
নোনা হাওয়ায় যারা ক্ষয়ে গিয়েছিলো মেডিটেরিয়ান সমুদ্রের নোনায়

বললাম “কি বিস্ময়কর সুন্দর তুমি!”
বললো “তুমি কি বিশ্বাস করো তোমার চোখকে?”
আমি হয়তো এতই সুন্দর যে তা দেখার সাহস নেই তোমার চোখের
অথবা এতই কুৎসিত যা দেখার মতো তোমার কোনো হৃদয় নেই

সবই অসীম
অনন্ত রুপান্তরের চরকিতে
সূতো কাটার কোনো সুযোগ নেই

সকালে স্বপ্ন থেকে উঠে টের পেলাম আমার চোখ অন্ধ
নাকি সে আর নেই এখানে?

সেনেই বলেই কি নিজেকে অন্ধ মনে হচ্ছে?
সেনেই বলেই কি নিজেকে অন্ধ মনে হচ্ছে?
সেনেই বলেই কি নিজেকে অন্ধ মনে হচ্ছে?

নাকি আমরা কেউ ছিলাম না এখানে?
শুধু এক অন্ধমথ স্বপ্ন দেখছিলো ঘুমে
শুধু এক অন্ধমথ প্রজাপতির ডানার স্বপ্নে

ঘুমে ঘুমে ঘুমে ঘুমের অতলে
ঘুমে ঘুমে ঘুমে ঘুমের অতলে
ঘুমে ঘুমে ঘুমে ঘুমের অতলে

আমি এই শহরের এক ঘরে বসে থাকা সেই নিঃসঙ্গ অন্ধ বুড়ো
সাদাছড়ি হাতড়াতে হাতড়াতে শূন্যতায় হোচট খেয়ে টের পাই

এখানে মৃত্যু ছাড়া আর কোনো প্রিয়বন্ধু নেই
এই শহরে নিঃসঙ্গতার চেয়ে আর কোনো সুন্দরী প্রেমিকা নেই
এখানে মৃত্যু ছাড়া আর কোনো প্রিয়বন্ধু নেই
এই শহরে নিঃসঙ্গতার চেয়ে আর কোনো সুন্দরী প্রেমিকা নেই

আরো জানুন: Ondho Moth Lyrics (অন্ধ মথ) | Mohashoshan | Shonar Bangla Circus

Amidst the crowd, like a fairy ghost, wearing a blood red gown
Burning like fire, her golden hair, she descended
Her back bears wings, crystal clear as waves upon the Caribbean sea
Worn by those who’ve withered in the salt of the Mediterranean winds

Said I, “How wondrously beautiful you are!”
She answered, “Do you trust your eyes?”
Maybe I am so beautiful that your eyes don’t have the courage to see
Or perhaps, so vile that your heart cannot bear to see me

Everything is boundless
In the wheel of transformation
There is no thread left to cut out

Woke up from a dream in the morning, only to find my eyes blind
Or is it that she is no longer here?

Is she not around is why I feel blind?
Is she not around is why I feel blind?
Is she not around is why I feel blind?

Or were we never truly here?
Just a blind moth, caught in a dream
A blind moth dreaming of the wings of butterflies

Lost in the depths of endless sleep
Lost in the depths of endless sleep
Lost in the depths of endless sleep

I am the old blind man, seated in some forgotten room
Searching for my white cane, stumbling through emptiness, only to realise

Here, there are no dear friends but death
In this city, there is no lover more beautiful than solitude
Here, there are no dear friends but death
In this city, there is no lover more beautiful than solitude

আরো জানুন: Shomokal Kirton Lyrics (সমকাল কীর্তন) | Shonar Bangla Circus

Leave a Comment