“সমকাল কীর্তন”গানটি বর্তমান সময়ের প্রতি এক তীব্র প্রতিবাদ ও ক্ষোভের প্রকাশ। এখানে সমকালকে নরক, পরকাল ও মৃত্যুকালের সঙ্গে তুলনা করা হয়েছে—যেখানে মানুষ নিজের তৈরি খাঁচায় বন্দি, ভালোবাসাহীন ও আত্মকেন্দ্রিক হয়ে পড়েছে। বিজ্ঞানের মুখোশ, মিথ্যে আলো ও মানবতাহীন ব্যবস্থার আড়ালে লুকিয়ে থাকা নিষ্ঠুরতাকে গানের ভাষায় তীব্রভাবে আক্রমণ করা হয়েছে।
একই সঙ্গে গানটি একটি আশার আহ্বানও বহন করে। গীতিকার এমন এক নতুন সময়ের স্বপ্ন দেখান, যেখানে মানুষ নিজের আলোয় জ্বলবে, নরকের আগুনে পুড়ে নয় বরং সেই আগুন নিভিয়ে দেবে। ধ্বংস, ভণ্ডামি ও মানববিরোধী শক্তির বিরুদ্ধে “থু থু থু” ধ্বনির মাধ্যমে গানটি প্রতিবাদের শক্তিশালী কণ্ঠস্বর হয়ে উঠেছে।
| Title | Details |
| Song Name: | Shomokal Kirton |
| Singer: | Probar Ripon |
| Lyrics: | Probar Ripon |
| BAND: | Shonar Bangla Circus |
| Label | SBC |
Shomokal Kirton Lyrics in Bengali
এ এমন সমকাল
দেখে মনে হয় যেনো পরকাল
নরকের আগুনে পুড়ছে সবাই
নরকের গান গায় একলা শকুন
এ এমন সমকাল
দেখে মনে হয় যেনো জীবনের আকাল
নিজের বানানো খাঁচায় সিংহ সবাই
নিজের আড়ালে খোঁজে আড়াল সবাই
এই বিজ্ঞানের মুখোশের দিকে থু থু থু
এই কাঁটাতার ঘেরা দুনিয়ার দিকে থু থু থু
এই মিথ্যে আলোর সূর্যের দিকে থু থু থু
এই লাশের বেপারী সব সঙ্ঘের দিকে থু থু থু ইয়াক থু
এ এমন সমকাল
দেখে মনে হয় যেনো প্রেমের আকাল
নিজের আগুনে পুড়ছে সবাই
নিজের গান গায় কোন সে মাকাল
এ এমন সমকাল
দেখে মনে হয় যেনো মরণের কাল
নিজের কবরে গড়াচ্ছে সবাই
নিজেই দেয় সে নিজের কবর
এই বিজ্ঞানের মুখোশের দিকে থু থু থু
এই কাঁটাতার ঘেরা দুনিয়ার দিকে থু থু থু
এই মিথ্যে আলোর সূর্যের দিকে থু থু থু
এই লাশের বেপারী সব সঙ্ঘের দিকে থু থু থু ইয়াক থু
আসুক সে সেই সমকাল
দেখে মনে হয় যেনো স্বপ্ন সকাল
সূর্যের মত যেখানে সবা
জ্বলে ওঠে যেনো নিজের আভায়
আসুক সে সেই সমকাল
দেখে মনে হয় যেনো জীবনের কা
নরকের আগুনে পুড়ে যে সবাই
জেগে উঠে যেনো নরক পোড়ায়
এই বিজ্ঞানের মুখোশের দিকে থু থু থু
এই কাঁটাতার ঘেরা দুনিয়ার দিকে থু থু থু
এই মিথ্যে আলোর সূর্যের দিকে থু থু থু
এই লাশের বেপারী সব সঙ্ঘের দিকে থু থু থু ইয়াক থু
এ এমন সমকাল
দেখে মনে হয় যেনো পরকাল
পরকাল
এই বিজ্ঞানের মুখোশের দিকে থু থু থু
এই কাঁটাতার ঘেরা দুনিয়ার দিকে থু থু থু
এই মিথ্যে আলোর সূর্যের দিকে থু থু থু
এই লাশের বেপারী সব সঙ্ঘের দিকে থু থু থু ইয়াক থু
আরো দেখুনঃ Mohashoshan Lyrics (মহাশ্মশান) | Probar Ripon | Shonar Bangla Circus
Shomokal Kirton Lyrics in English Translation
This present time
It feels as if it is the afterlife
Everyone is burning in the fire of hell
A lone vulture sings the song of hell
This present time
It feels as if life itself is starving
Everyone is a lion in the cage they built themselves
Seeking shelter behind shadows of their own disguise
To the masks worn by science (vile spit)
Toward this world wrapped in barbed wire (vile spit)
Toward the sun of false light (vile spit)
To the merchants dealing with death (vile spit)
This present time
Seems like a famine of love
Everyone is consumed by their own flames
Singing songs of their madness and ruin
This present time
Seems like the times of death
Rolling in the grave that they dug
They bury themselves in their grave
To the masks worn by science (vile spit)
Toward this world wrapped in barbed wire (vile spit)
Toward the sun of false light (vile spit)
To the merchants dealing with death (vile spit)
May that time come
When it feels like a dreamy morning
Where, everyone, like the sun
Will glow out of their own light
May that time come
When it feels like the time of life
Where all who were burned in hell’s fire
Shall rise again and set fire to their hell

Afterlife
To the masks worn by science (vile spit)
Toward this world wrapped in barbed wire (vile spit)
Toward the sun of false light (vile spit)
To the merchants dealing with death (vile spit)