Mohashoshan Lyrics (মহাশ্মশান) | Probar Ripon | Shonar Bangla Circus

মহাশ্মশান”গানটি একজন সন্তানের গভীর ক্লান্তি, হতাশা ও একাকিত্বের আর্তনাদ। মুখোশধারী শহুরে জীবন, নকল মানুষ আর প্রতারণার ভিড়ে সে দিশেহারা হয়ে পড়ে। শহর তাকে স্বপ্ন দেয়নি, দিয়েছে অবসাদ ও বিষণ্ণতা। “মা” শব্দটি এখানে নিরাপত্তা, আশ্রয় ও নিঃস্বার্থ ভালোবাসার প্রতীক হিসেবে বারবার ফিরে আসে।

গানটির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো মায়ের কোলের স্মৃতি ও ফিরে যাওয়ার আকাঙ্ক্ষা। বড় হয়ে যাওয়ার পরও সন্তানের মনে প্রশ্ন জাগে—মায়ের কোল কি তবে ছোট হয়ে গেছে? এই গান জীবনের কঠিন বাস্তবতায় পিষ্ট একজন মানুষের ভেতরের শিশুসত্তা, বেঁচে থাকার ক্লান্তি আর মায়ের কাছে আশ্রয় খোঁজার গভীর অনুভূতিকে শক্তিশালী ভাষায় প্রকাশ করে।

TitleDetails
Song Name:Mohashoshan (মহাশ্মশান)
Singer:Probar Ripon
Lyrics:Probar Ripon
Label:Shonar Bangla Circus

Mohashoshan Lyrics in Bengali

মা, আমি ক্লান্ত
এ শহরের মুখোশ ক্রেতাদের ভীড়ে খুব ক্লান্ত
মা, আমি ক্লান্ত
এ শহরের নকল মানুষের ভীড়ে দিকভ্রান্ত

তোমার কাছে কোনোদিন আর ফিরবো না জানি
ফসিলের মতো পেছনে পড়ে আছে মরা গ্রাম
যদি মৃতদের কাছ থেকে না-ই পালাতাম
তোমার সূর্যের মতো কোলে কেনো এসেছিলাম!

মা, আমি ক্লান্ত
এ শহরের দানবদের ভেতর অবসন্ন
মা, আমি ক্লান্ত
বন্ধু চেহারার শত্রুর ভীড়ে বিষণ্ণ

আমাকে তুমি কোনোদিন আর ডাকবে না জানি
বন্দর ছাড়া জাহাজ জানে না কতদূর সমুদ্র
আমাকে তুমি ছেড়ে গিয়েছিলে যে পৃথিবীর নরককুণ্ডে
জন্মের আগেই কি সে আগুন লুকিয়েছিলে গর্ভে?

মা, আমি ক্লান্ত
রাক্ষুসে প্রেমের কফিনে আমি জলজ্যান্ত
মা, আমি শ্রান্ত
পৃথিবীর সব মহাশ্মশানে আমি জ্বলছি জীবন্ত

যদি কেঁদে উঠি বলবে কি আমায় আয় আমার কোলে?
তোমার কোল থেকে পালাতে গিয়ে পড়েছি মুখ থুবড়ে
আমার তবে আর কি যাওয়ার কোনো জায়গা নেই পৃথিবীতে
বড় হয়েছি বলে কি তোমার কোল এত ছোটো হয়ে গেছে?

মা, আমি ক্লান্ত
ব্যথার ঘোরে তোমাকে ডেকে ডেকে উদ্ভ্রান্ত
মা, আমি ক্লান্ত
কাঁদতে পারি না তবু চোখে জমা নোনা সমুদ্র
কাঁদতে পারি না তবু চোখে জমা নোনা সমুদ্র

নোনা সমুদ্র
নোনা সমুদ্র
নোনা সমুদ্র
নোনা সমুদ্র

আরো দেখুন: Malachandan Lyrics (মালাচন্দন) | Anupam Roy

Mohashoshan Lyrics in English Translation

Mother, I am exhausted
Lost among the mask-wearers of this city, very tired
Mother, I am weary
Adrift in a sea of hollow faces, without direction

I know I’ll never return to you
The village of the dead lies behind, like a fossil of time
Had I not escaped from the ones departed
Why did I seek your embrace, as the sun seeks the sky?

Mother, I am exhausted
Exhausted among the monsters of this city’s streets
Mother, I am weary
Surrounded by enemies wearing the guise of friends

You will never call me again, I know
A ship without a port does not know how far the sea goes
You left me in this earthly hell
Did you hide that fire within your womb, long before my birth?

Mother, I am tired
Trapped in the coffin of ravenous love, still alive within it
Mother, I am exhausted
Burning like a living ember, in the great cremation grounds of this world

If I cry, will you say, “Come, rest in my lap”?
I fell face-first, fleeing from your embrace
Then do I have nowhere left to go in this world?
Has your lap become too small, now that I have grown?

Mother, I am tired
In the trance of pain, calling out to you, lost and undone
Mother, I am exhausted
I cannot weep, yet the salt of the ocean fills my eyes
I cannot weep, yet the salt of the ocean fills my eyes

The salty ocean
The salty ocean
The salty ocean
The salty ocean

Leave a Comment