Tomay Paoar Asha Amar Puron Holo Na Lyrics | Mithun Saha | Bong Media

তোমায় পাওয়ার আশা আমার পূরণ হলো না” গানটি একতরফা ভালোবাসা আর গভীর হতাশার কথা বলে। গানের মানুষটি মনে করে, সে তার সবটুকু ভালোবাসা দিয়েছে—জ্ঞান, অনুভূতি, মন—কিন্তু প্রিয় মানুষটি শুধু বাইরের দিকটাই দেখেছে, ভেতরের মন ছুঁতে পারেনি। প্রতিশ্রুতি দেওয়া হলেও তা রাখা হয়নি, আর সেই অবহেলা ও বিশ্বাসভঙ্গ থেকেই জন্ম নিয়েছে ভাঙা মন আর না-ভোলা কষ্ট।

এখানে ভালোবাসাকে রাধা–কৃষ্ণের উপমায় দেখানো হয়েছে, যেখানে মিলন আর হয় না। আধুনিক সময়ের প্রেমে শুধু যন্ত্রণা, ভুল বোঝাবুঝি আর একাকীত্ব রয়ে যায়। তবু গানের মানুষটি আশা ছাড়ে না—কোথাও, কোনো এক পারে, যদি আবার দেখা হয়, তবে সে নিজের লুকানো মনের কথাগুলো বলতে চায়।

TitleDetails
Song Name:Tomay Paoar Asha Amar Puron Holo Na
Singer:Mithun Saha
Rap:Ujjal Barman
Lyrics:Ujjal Barman
Lyrics Typer:B. Biswas

Tomay Paoar Asha Amar Puron Holo Na Lyrics in Bengali

শরীল ছুয়ে দেখলে তুমি
হৃদয় ছুলে কই
দিয়েছিলাম গোটা লাইব্রেরি
দেখলে শুধু একটি বই

তোমার নিঠুরতা এখন, আমার মন ভাঙ্গা
ভাঙ্গা মনের ফাটল এখন, জোড়া লাগে না
তোমায় পাওয়ার আশা আমার পূরণ হলো না
পাওয়ার আশা আমার পূরণ হলো না।

শরীল ছুয়ে দেখলে তুমি মন, মন ছুলে না (2x)

এই তোমার দেওয়া কথা আমার বুকে জমে আছে
তোমার জীবন সালা এখন দিব্বি কেটে যাচ্ছে
প্রেম প্রীতির পাপ লাগাইয়া পড়লে মিছে কথা
গরিব বলে, শেষে তুমি দিলে আমায় ধোকা

ওহে নারী…
তোমায় ভালোবাসি, তুমি বুঝলে না নারে
তুমি বুঝলে না। (2x)

তোমায় পাওয়ার আশা আমার পূরণ হলো না
পাওয়ার আশা আমার পূরণ হলো না।

শরীল ছুয়ে দেখলে তুমি মন, মন ছুলে না (2x)

এই কোন ভূলেতে ছাইড়া গেলে জবাব দিলে না
মায়া লাগায় সালা তুমি মনটা ভাঙ্গিলা
তুমি মায়াবিনি,
তুমি মায়াবতি,

সালা তোমার জন্য পাগল আমি
তুমি বুঝলা না, এই তোমরা জানাও
কালার বাঁশির সুরের রাধা ধরা দিল না
কলি যুগের ভালোবাসায় শুধুই যন্ত্রণা

আর! হবেনা রাধার মিলন, কালারই টানে
দেখা দিও ওই পারেতে, যদি মনে পড়ে

ওহে রাধা,
তুমি খুজে নিও,
আমায় ওই পারে, আমায় ওই পারে

লুকোনো মনের ভাষা বোঝানোর আছে
তোমায় বোঝানোর আছে।
তোমায় পাওয়ার আশা আমার পূরণ হলো না
পাওয়ার আশা আমার পূরণ হলো না।

শরীল ছুয়ে দেখলে তুমি মন, মন ছুলে না (2x)

আরো দেখুন: O Pagli Re Lyrics (ও পাগলি রে) | Bong Media Ujjal & Angel Priya

Leave a Comment