পিজি হাসপাতালের আউটডোর সময়সূচী

হ্যালো, প্রিয় পাঠক। কেমন আছেন সবাই। আমাকরি, সকলেই ভালো আছেন। আমরা আজকে আপনাদের সাথে “পিজি হাসপাতালের আউটডোর সময়সূচী” নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা বর্তমানে অনেকেই যে কোন হাসপাতালের আউটডোর সেবা গ্রহন করতে চান। কিন্তু! আপনারা যদি, ওই হাসপাতালের আউটডোর (Outpatient Department বা OPD) এর সময়সূচী সম্পর্কে না জানেন। তাহলে, আপনারা ওই হাসপাতালে চিকিৎসা নিতে পারবেন না।

বর্তমান সময়ে বড় বড় হসপিটাল গুলোতে সাধারণ রোগী দেখার জন্য আউটডোর সময় দিয়ে থাকে। আপনারা শুধুমাত্র এই সময়ে আপনাদের আউটডোর চিকিৎসা, ডাক্তারের পরামর্শ ও ওষুধ বা পরীক্ষা-নিরীক্ষা চেক করে নিতে পারবেন। তো, আমরা আজকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতাল) এর আউটডোর এর টাইম বা সময়সূচী সম্পর্কে জানব।

পিজি হাসপাতালের আউটডোর সময়সূচী ২০২৫

পিজি হাসপাতালের আউটডোর সময়সূচী সাধারণত শনিবার থেকে বৃহস্পতিবার সকাল ৮:৩০ টা থেকে দুপুর ১:৩০ টা পর্যন্ত খোলা থাকে। এছাড়া, শুক্রবার এবং সরকারি ছুটির দিনে আউটডোর সেবা কার্যক্রম বন্ধ থাকে। তবে, জরুরি বিভাগ ২৪ ঘন্টা খোলা থাকে। আপনাদের সুবিধার জন্য নিন্মে পিজি হাসপাতালের সময়সূচী শেয়ার করা হল।

  • যে কোন আউটডোর চিকিৎসক বিভাগ (শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার) খোলা থাকে।
  • আউটডোর রোগী দেখার সময় (সকাল ০৮:৩০ – ০৯:২৯), (সকাল ০৯:৩০ – ১০:২৯), (সকাল ১০:৩০ – ১১:২৯), (দুপুর ১১:৩০ – ১২:২৯), (দুপুর ১২:৩০ – ০১:২৯)। আপনারা যে কোন দিন এই সময়ে ডাক্তারের চিকিৎসা সেবা গ্রহন করতে পারবেন।

তবে, আপনাদের সবার প্রথমে, অনলাইন এ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। নাহলে, আপনারা ডাক্তার দেখাতে পারবেন না। আপনারা সরাসরি হাসপাতালে গিয়েও অনলাইন এ্যাপয়েন্টমেন্ট করতে পারবেন। তবে, আপনারা যদি! বাড়ি থেকে পিজি হাসপাতালে আউটডোর অনলাইন এ্যাপয়েন্টমেন্ট করে যান। তাহলে, আপনাদের কোন সমস্যার সম্মুখিন হতে হবে না। আপনাদের সুবিধার জন্য নিন্মে বিএমইউ বহির্বিভাগের অনলাইন এ্যাপয়েন্টমেন্ট পদ্ধতি সমূহ নিচে শেয়ার করা হল।

পিজি হাসপাতালের আউটডোর অনলাইন এ্যাপয়েন্টমেন্ট করার নিয়ম

আপনাদের পিজি হাসপাতালের আউটডোর চিকিৎসা অনলাইন এ্যাপয়েন্টমেন্ট সেবা ও সুবিধা পেতে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট এর আবেদন করতে হবে। নাহলে, আপনারা প্রচুর ভিড়ের জন্য ডাক্তার নাও দেখাতে পারেন। তাই, আপনারা বাড়ি থেকে অনলাইন এ্যাপয়েন্টমেন্ট এর আবেদন করুন। আবেদন করার পদ্ধতি নিচে শেয়ার করা হল।

অনলাইন এ্যাপয়েন্টমেন্ট লিংকঃ https://appointment.bsmmu.ac.bd/ticketing/f/opd_appointment

ধাপ ১: আপনারা সবার প্রথমে, পিজি হাসপাতালের অনলাইন এ্যাপয়েন্টমেন্ট লিংকে প্রবেশ করবেন। তারপর, আপনারা নিচের স্কিনসর্ট এর মত একটি ছবি দেখতে পারবেন।

  • আপনারা ছবিতে লক্ষ্য করে দেখতে পারবেন। আপনি কি ইতোমধ্যে কোন চিকিৎসককে দেখিয়েছেন? আপনার যদি, ইতিমধ্যে ডাক্তার দেখান। তাহলে, হ্যাঁ সিলেক্ট করুন। আর! ডাক্তার না দেখালে, না সিলেক্ট করবেন।
  • তারপর,
  • এবার, আপনার অসুস্থতায় কোন বিভাগের চিকিৎসক প্রয়োজন তা নির্বাচন করতে হবে। যেমন: বাচ্চাদের দেখানোর জন্য আপনাকে নবজাতক সিলেক্ট করতে হবে। এছাড়া, আপনার যদি, গ্যাসের সমস্যার জন্য ডাক্তার দেখাতে চান। তবে, গ্যাস্ট্রোএন্টারোলজি সিলেক্ট করতে হবে।
  • এবার, আপনাকে সাক্ষাৎকারের তারিখ সিলেক্ট করতে হবে। আপনি যে তারিখে অনলাইন এ্যাপয়েন্টমেন্ট করবেন। তারপর, সেই তারিখ থেকে তিন দিনের ডেট (শুক্রবার বাদে) পাবেন।
  • তারপর, আপনাদের “রোগীর নামমোবাইল নম্বর” ইংরেজীতে লিখতে হবে।
  • এবার, আপনাদের “রোগীর বয়স” লিখতে হবে ইংরেজীতে।
  • তারপর, রোগীর “লিঙ্গ” সিলেক্ট করতে হবে।
  • তারপর, অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য সময় নির্বাচন করতে হবে।

আপনাদের যদি, এবার সবকিছু সঠিকভাবে পূরণ করা হয়ে যায়। তাহলে, আপনাদের “অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করুন” অপসানে একটি ক্লিক করতে হবে। আপনারা নিচের ২ নং ধাপটি দেখুন তাহলে, বোঝতে পারবেন।

ধাপ ২: নিচের স্কিনসর্ট লক্ষ্য করুন। দেখবেন, ধন্যবাদ! আপনার অ্যাপয়েন্টমেন্ট নির্ধারিত হয়েছে।

  • আপনারা যার আইডি নং- ****** টি স্কিনসর্ট বা খাতায় লিখে নিবেন। কারণ, এই আইডি নাম্বার ধরে যখন ডাকবে তখন আপনার ডাক্তার দেখানোর সময় হবে।

ধাপ ৩: কোন কারণে অ্যাপয়েন্টমেন্ট বাতিল করতে চান? তাহলে, নিচের স্কিনসর্ট সহ বিবরণ লক্ষ্য করুন।

এ্যাপয়েন্টমেন্ট বাতিল করার ফর্মঃ https://appointment.bsmmu.ac.bd/ticketing/f/opd_appointment/cancel_appointment

  • এছাড়া, কোন কারণে যদি, অ্যাপয়েন্টমেন্ট বাতিল করতে চান। তাহলে, আপনাদের  অ্যাপয়েন্টমেন্ট বাতিল করার লিংকে প্রবেশ করতে হবে।
  • তারপর, আপনার “(আইডি নং ও মোবাইল নম্বর) ইংরেজীতে লিখতে হবে।
  • এবার, আপনি যে মোবাইল নম্বর দিয়ে অ্যাপয়েন্টমেন্ট করেছিলেন, সেটি লিখুন এবং “যাচাই করুন” ক্লিক করার সাথে সাথে। আরোও একটি অপসান চলে আসবে “ওটিপি পাঠান” নামে। সেখানে ক্লিক করলে, আপনার ফোনে একটি SMS চলে আসবে, সেখানে যে OTP লেখা থাকবে। সেটি ইংরেজীতে লিখে “বাতিল নিশ্চিত করুন” অপসানে একটি ক্লিক করতে হবে।

তাহলে, আপনার অনলাই অ্যাপয়েন্টমেন্ট বাতিল হয়ে যাবে। এছাড়া, আপনি যদি, পূনরায় অ্যাপয়েন্টমেন্ট করতে চান। তাহলে, এই পোস্টের ১ নং ধাপটি অনুসরণ করুন।

বিঃদ্রঃ– অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করার জন্যে বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট নম্বর (+৮৮০১৫৫২১৪৬২০২) থেকে প্রেরিত এসএমএস প্রদর্শনপূর্বক ফি পরিশোধ করে বহির্বিভাগের টিকিট সংগ্রহ করতে হবে।

আমাদের শেষকথাঃ

আশাকরি, আপনারা আমাদের আজকের প্রতিবেদনের মাধ্যমে পিজি হাসপাতালের আউটডোর সময়সূচী সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। আপনাদের যদি, আমাদের আজকের প্রতিবেদনটি ভালো লাগে। তাহলে, আপনারা অবশ্যই আমাদের প্রতিবেদনটি আপনাদের প্রিয় বন্ধ-বান্ধবের সাথে শেয়ার করুন। ধন্যবাদ!

Leave a Comment