Ei Obelay 2 Lyrics (এই অবেলায় ২) | Shironamhin

“এই অবেলায়–২” হলো সেই মানুষগুলোর গান, যারা আমাদের জীবন থেকে হারিয়ে যায়, তবু স্মৃতি থেকে মুছে যায় না। হারানো মানুষ কি সত্যিই চলে যায়? নাকি তাদের স্মৃতিই ফিসফিস করে ফিরে আসে—নিজেকে মনে করিয়ে দেওয়ার জেদ নিয়ে? জনপ্রিয় “এই অবেলায়”–এর পর এই সিক্যুয়েলে, জিয়াউর রহমানের লেখায় এবং কাজী আহমাদ শাফিনের সুরে আকুলতা যেন পরিণত হয়েছে এক অস্থির স্পন্দনে—যেখানে প্রতিটি সুর, প্রতিটি নিঃশ্বাস একই প্রশ্ন তোলে: ভালোবাসা কি কখনও মিলিয়ে যায়? নাকি তা বেঁচে থাকে ঠিক সেই ক্ষতগুলোর ভেতর, যা সে রেখে যায় চুপচাপ, আজীবন?

এই অবেলায় – ২ রিলিক্স জীবন থেকে হারিয়ে যাবার গল্প। হারিয়ে যাওয়া মানুষের স্মৃতি কি আমাদের জীবন থেকে মুছে যায়? নাকি “মনে রাখার” মিনতি নিয়ে প্রতিনিয়ত আমাদের নতুন করে মনে করিয়ে দেয়? জিয়াউর রহমান লেখায় জনপ্রিয় গান “এই অবেলায়” এর সিক্যুয়েল এ গানের সুর করেছেন কাজী আহমেদ শাফিন।

TitleDetails
Song Name:Ei Obelay 2
Band:Shironamhin
Lyrics:Ziaur Rahman
Composition:Kazy Ahmad Shafin

Ei Obelay 2 Lyrics in Bengali

যদি কোথাও
কোনোদিন দূরে সরে যাই
নি:সর্গের আঁধারে হারাই
সমুদ্রের ঢেউ দেখে আমায়
রেখো মনে।।

এ গান শুনে
চোখের কোনে জমে বৃষ্টি
নিরবে অবাক দৃষ্টি
নিভৃতেই রেখো মনে।

জ্বলছে হৃদয়, শুকনো পাতার মত
পুড়ছে সময়, অন্ধ ঘড়ির সাথে এই,
স্তব্ধ চোখের ভাষা নেই,
আকাশের নীল হৃদয়ে
পাবে আমায়।।

জানি এই দেখাই শেষ,
কত স্মৃতির প্রহর
তুমিও ছিলে তাই, এ গান গেয়ে যাই
কি করে যে সাজাই শুন্য বাসর
এ গানই যদি হয়
আমার ফেলে আসা কোন শেষ স্মৃতি
ভুলে যেতে যেতে শুন্য হৃদয়ে আমায়
রেখো মনে।।

চেয়ে দেখো,
সমুদ্রের ঢেউ এখনও ভাঙ্গে অবিরত
শোনো তোমার হৃদয় জুড়ে শুধু শুকনো পাতার ঝড়…

এ অবেলায়
শুকনো পাতায় তোমার
কোনও ফুল ফুটবেনা আর
এ গান বেঁচে রবে আমার স্মৃতি নিয়ে।।

চলে গেলে
এ গান যদি লিখে রাখে কেউ
গুনে দেখে সাগরের ঢেউ
আকাশের নীল থেকে আমায় রেখো মনে।।

নিরবেই
স্তব্ধ চোখের ভাষা নেই,
শুন্য হৃদয়ে আশা নেই
সমুদ্রের নীল হৃদয়ে পাবে আমায়
তবু সেই,
শুন্য চোখের ভাষাতেই,
কেউ কোথাও ভালো নেই
এ গানের খুব গভীরে
পাবে আমায়।।

আরো দেখুন: Klanto Coffeshop Lyrics (ক্লান্ত কফিশপ) | Shironamhin

Ei Obelay 2 Lyrics in Translation

Jodi kothao
Konodin dure sore jai
Nissorg-er andhare harai
Somudrer dheu dekhe amay
Rekho mone..

E gaan shune
Chokher kone jome brishti
Nirabe obak drishti
Nibhritei rekho mone.

Jolchhe hridoy, shukno patar moto
Purochhe shomoy, ondho ghorir sathe ei,
Stobdho chokher bhasha nei,
Akash-er neel hridoye
Pabe amay..

Jani ei dekhai shesh,
Koto smritir prohor
Tumi-o chile tai, e gaan geyei jai
Ki kore je sajai shunno bashor
E gaani jodi hoy
Amar fele asha kono shesh smriti
Bhule jete jete shunno hridoye amay
Rekho mone..

Cheye dekho,
Somudrer dheu ekhono bhange obirot
Shono tomar hridoy jure shudhu shukno patar jhor…

E obelay
Shukno patay tomar
Kono phool futbena ar
E gaan beche robe amar smriti niye..

Chole gele
E gaan jodi likhe rakhe keu
Gune dekhe sagorer dheu
Akash-er neel theke amay rekho mone..

Nirabei
Stobdho chokher bhasha nei,
Shunno hridoye asha nei
Somudrer neel hridoye pabe amay
Tobu shei,
Shunno chokher bhasatei,
Keu kothao bhalo nei
E ganer khub gobhire
Pabe amay..

Also Read: Remember Me (এই অবেলায় – ২) English Version Lyrics | Shironamhin

Leave a Comment